ভালবাসতাম একসময়। তাইতো এখন আর চাইলেও ঘৃণা করতে পারি না, চব্বিশ পাঁজরের হাড় ভেদ করে, তাকে বের করে আনতে পারি না। আর পারি না বলেই- এখনো মনের সুরক্ষিত কক্ষে বসে একনায়কতন্ত্র কায়েম করতে চায়।
ভালোবাসা সবসময় নিরুপায়। খাঁচার পাখির মতই বন্দী, মুক্ত আকাশের দিকে চেয়ে পাখা থাবড়ায়। তবু কারো কাছ থেকে (কৃত্রিম) সুখ পাবার আকাঙ্ক্ষা রয়ে যায়। হই পরাজিত বারবার, পরাজয়েও মেলে নাকি এক অপূর্ব সুখানুভূতি। এ এক আশ্চর্য কারবার! অযাচিত শাসন, তীব্র হস্তক্ষেপ, পরাধীনতার জালে বন্দী, তবু কেন এতো ভালো লাগে?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।